আমেরিকান রেড ক্রস ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় ২০১৯ সালের এ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের বৃহত্তম মানবিক প্রতিষ্ঠানটি।

বুধবার স্থানীয় সময় রাত ৮টায় ওয়াশিংটন ডিসি’র আমেরিকান রেড ক্রসের সদর দপ্তরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তর্জাতিক এই অ্যাওয়ার্ড তুলে দেন আমেরিকান রেড ক্রস সোসাইটি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গর্ভনিং বোর্ডের সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন, পরিচালক ডিআরএম মো: বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: মো: হাবিবে মিল্লাত, এমপি বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য গোটা বিশ্বজুড়ে একটা সম্মানজনক স্থান অর্জন করেছে। যার উজ্জ্ব দৃষ্টান্ত, আমেরিকান রেড ক্রস ইন্টারন্যাশনাল হিউমেনিটিরিয়্যান সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্তি। এই অর্জন অত্যন্ত গর্বের ও সম্মানজনক। এতে প্রতিষ্ঠান ও রাষ্ট্র দুটিই সম্মানিত হয়।

এই অ্যাওয়ার্ড প্রাপ্তি মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে জানিয়ে তিনি বলেন, বন্যা, সাইক্লোন, ভূমিধস কিংবা অগ্নিকাণ্ড- যেকোনো দুর্যোগেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.