পাসপোর্ট জালিয়াতির ঘটনায় রোনালদিনহো গ্রেপ্তার

পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে প্রবেশ করায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ের কয়েকটি গণমাধ্যম। গতকাল বুধবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা এবং তার ভাই জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রসহ গ্রেপ্তার হন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পুলিশ বিভাগের সহযোগিতায় আজ বুধবার সাবেক এই বার্সেলোনা খেলোয়াড়ের প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালিয়েছিল মন্ত্রণালয়। তিনি ও তার ভাইয়ের পার্সপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান। এতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে প্যারাগুইয়ান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। যেখানে বিশ্বকাপজয়ী এই তারকার কাছে বর্তমানে ব্রাজিলের পাসপোর্ট নেই।

উল্লেখ্য, এর আগে ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় রোনালদিনহোকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সে সঙ্গে তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.