সেই আদেশ বাতিল

দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী বা ওসিকে জানানোর নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণায়লয়। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রোকেয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। কিন্তু এই ঘোষনার একদিন পরই আবার বাতিল করে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য সেবা বিভাগ।

নতুন দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানোর আদেশটি বাতিল করা হলো।

পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত আদেশ জারি করা হবে বলেও জানানো হয় নতুন বিজ্ঞপ্তিতে।

আগেরদিন (২৫ মার্চ) ওই বিজ্ঞপ্তিতে কোনো হাসপাতাল যদি রোগীকে প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা বা নতুন রোগীকে ভর্তি করাসহ চিকিৎসাসেবায় যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে ভুক্তভোগীকে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনীর টহল পোস্টে বা থানায় জানাতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.