বিদেশ ফেরতরা কোয়ারেন্টাইনে না থাকলে ব্যবস্থা

বিদেশ থেকে দেশি বিদেশী নাগরিক যেই আসুক ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকতেই হবে। কেউ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এমনটাই জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। প্রথমত, বিদেশ থেকে যারা আসবে সরকারি বেসরকারি যে কোন প্রোগ্রাম বা ট্রেনিং থেকে আসুক নক কেন, তাদেরকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ ক্ষেত্রে কোন ছাড় নেই।’ ডিসি, সিভিল সার্জন, এসপি, চেয়ারম্যান, মেয়র, মেম্বার, ইমামদের এগুলো প্রচারের জন্য বলা হয়েছে। কেউ কোথাও তা ভায়োলেট করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মানিকগঞ্জে সৌদি থেকে আসা একজন ঘোরাঘুরি করছিল, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি তার কারণে কেউ অ্যাফেকটেড হয় তবে তার আইনানুগ ব্যবস্থা ফেইস করতে হবে।’

সচিব বলেন, ‘দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা দেয়া হয়েছে অভিভাবকদের নিশ্চিত করতে হবে যাতে তাদের ছেলে মেয়েরা একাকি ঘুরে না বেড়ায়। কারণ তাদের ছুটি দেয়াই হচ্ছে সেফটির জন্য। বাইরে যদি ঘোরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে। অভিভাবকের সঙ্গে ঘুরতে গেলে সেটা যেতে পারবে, কিন্তু একা একা বা দলগতভাবে কেউ যেন ঘুরে না বেড়ায়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.