বিশ্ববিখ্যাত পোশাক প্রতিষ্ঠান মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সপ্না ভৌমিক। স্বপ্নার উদ্যোগে আজ করোনা মোকাবেলায় ডাক্তার, নার্স, রোগী ও অন্যান্য জরুরী সেবাদানকারী সদস্যদের জন্য চার লাখ পিপিই (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) তৈরীর কাজ শুরু করেছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সার। সারাদিন চলেছে ফ্যাব্রিকের সন্ধান, বুয়েট এলামনি সহায়তায় হয়েছে নকশা। সন্ধ্যাতেই পাওয়া গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন। পিপিইগুলো বিনামূল্যে বিতরণ করা হবে।
এগুলো বানানো হচ্ছে মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের সাথে নিয়মিত কাজ করা গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে। ১০-১২ দিনের মধ্যেই চার লাখ তৈরী হয়ে যাবে বলে প্রত্যাশা মার্ক্স অ্যাণ্ড স্পেন্সারের। সর্ব মহলে সাধুবাদ জানানো হয়েছে তাদের এই উদ্যোগকে। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত দেশি কোন কোম্পানি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসেনি।
শুদ্ধস্বর/রাকিবুল ইসলাম,প্যারিস থেকে ।

