করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। আজ শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে এ পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। সাঈদ খোকন জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে পর্যালোচনা সভা করেছি। এ সময় তারা তাদের মতামত দিয়েছেন। লকডাউন কিংবা পারসিয়াল লকডাউন অথবা জরুরি অবস্থা অন্যান্য দেশে কাযর্কর হয়েছে। এটা খুব ইফেকটিভ হয়েছে। তাই বাংলাদেশের জন্য তারা এ মতামত দিয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা তাদের এ মতামত তুলে ধরবো।
এদিকে বিকালে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুদ্ধস্বর/আইপি

