চীনে হোটেল ধসে আটকা পড়েছে ৭০ জন

চীনের কুয়াংজো শহরে একটি হোটেল ধসে ৭০ জন আটকা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ধসে পড়া জিনজিয়া হোটেলের ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের ওই ভবনের উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা।

খবরে প্রকাশ, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে হোটেলটি ধসে পড়েছে তা পরিষ্কার নয়।

এ-ও জানা যায় যে, হোটেলটি করোনাভাইরাসের রোগীদের জন্য কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। করোনা আক্রান্তদের খুব কাছে যারা গিয়েছিলেন, তাদেরকে এখানে রাখা হয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.