কুমিল্লার লাকসামে সর্বত্র মধ্যরাতে হঠাৎ আজান !

মুজিবুর রহমান দুলাল,লাকসাম:বৃহস্পতিবার রাত ১১ টা। হঠাৎ চারিদিকে আজানের ধ্বনি। এলাকার প্রত্যেক বাড়ি, পাড়ার মসজিদ এবং আশ-পাশের এলাকার মসজিদগুলো থেকে থেমে থেমে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। হেতু জানতে চাইলাম। কিন্তু সঠিক তথ্য কেউ দিতে পারছেন না।
এলাকার কয়েকজন তরুণ বলছে, সারা বিশ্বসহ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবং এই মহামারি রোগ থেকে বাঁচার জন্য মহান আল্লাহর রহমতের প্রত্যাশায় আজান দেওয়া হচ্ছে। তা ছাড়া, আজান দেওয়া তো ভালো।
আজান দেওয়া ভালো। কিন্তু মধ্যরাতে কেন? এমন প্রশ্নের সঠিক জবাব কেউ দিতে পারেনি।
সকালে এলাকায় ঘুরে জানা গেছে, আজানের পর অনেকেই দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন।
এ দিকে মাঝরাতে ওঠে শুধু লবন দিয়ে লিকার চা (রং চা) পানের হিড়িক পড়ে ঘরে ঘরে। জানতে চাইলে অনেক জানান, তারা শুনেছেন করোনা ভাইরাসের সংক্রামন থেকে মুক্তি লাভের জন্য এটি একটি উপায়।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার বেতিহাটি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি বলেন, ৬/৭ বছর আগে একটি রোগের জন্য সরাদেশের কিছু মানুষের মধ্যে বাঁশের কন্চি কেটে পানি খাওয়ার এমন হিড়িক পড়ে। তাও আবার মধ্যরাতে। আসলে এটি নিছক কুসংস্কার ছাড়া কিছুই না।
তাঁর ধারণা, একটি উগ্রপন্থী ধর্মীয় গোষ্ঠী মানুষের বিপদের সুযোগ বুঝে অত্যন্ত সুক্ষ্ম ভাবে এবং একটি চক্র ধর্মকে পুঁজি করে অসচেতন মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওই চক্রেকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মুজিবুর রহমান দুলাল, লাকসাম, কুমিল্লা।
মুঠোফোন – ০১৭১২-৫৬২২২৫।
তারিখ – ২৭.০৩.২০২০

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.