করোনা অক্রান্তদের সেবা দেবে নাগরিক ঐক্য

নাগরিক ঐক্যের পক্ষ থেকে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য করোনা ভাইরাসের সেবা দানের সনদপ্রাপ্ত গণস্বাস্থ্য হাসপাতালে কর্মরত দুজন চিকিৎসক ডা. শোয়েব মোহাম্মদ এবং ডা. রুবাইয়া আনোয়ার – এর নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম কাজ করবে। টিমের অন্য চিকিৎসকদের মধ্যে রয়েছেন – ডা. রিফাত হাসান রনি, ডা. বুশরা সাদিয়া। তারা দুজন’ও করোনা ভাইরাসের চিকিৎসা সেবা প্রদানের জন্য সনদপ্রাপ্ত।

চিকিৎসক দের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করবে। একইভাবে দেশের কয়েকটি জেলায় সেবা প্রদানের জন্য চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের টিম গঠনের প্রক্রিয়া চলছে।

নিম্নোক্ত নম্বর গুলোতে কল করে ২৪ ঘন্টা সেবা পাওয়া যাবে –
ডা. শোয়েব মোহাম্মদ (০১৭১৯-৪৩৫১৮৫)
ডা. রুবাইয়া আনোয়ার (০১৭০৬-৩৪০২৫৭)
ডা. রিফাত হাসান রনি (০১৬৮০-৭৩৩১৮৪)
ডা. বুশরা সাদিয়া (০১৮৮৪-৯০৭৭২৯)

দেশে করোনা চিকিৎসার উপকরণ যেমন পরীক্ষার কিট, ডাক্তারদের সুরক্ষা উপরকরণের অভাব থাকার পরও নাগরিক ঐক্যের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রয়োজনে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহার করে অক্সিজেন, নেবুলাইজার এবং প্রয়োজনীয় ওষুধসহ রোগীদের কাছে গিয়ে সেবা প্রদান করবে। তাদের করোনা পরীক্ষা এবং প্রয়োজন হলে সরকার অনুমোদিত হাসপাতাল গুলোতে ভর্তি এবং পরবর্তী চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাগরিক ঐক্যের মেডিকেল টিমের সাথে যোগাযোগ করার পর যাদের কোয়ারেন্টিন বা আইসোলেশনের পরামর্শ দেয়া হবে, তারা তা পালন করছে কিনা এবং প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে কিনা – তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। দলগত ভাবে নাগরিক ঐক্যই দেশের প্রথম রাজনৈতিক দল যারা করোনা ভাইরাসে অক্রান্তদের সেবা দানের সিধান্ত নিয়েছে ।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.