করোনা ভাইরাসের কারনে জার্মানির বার্লিন সহ বারোটি রাজ্যে স্কুল এবং কিণ্ডার গার্ডেন বন্ধ ঘোষণা করা হয়েছে । বিভিন্ন অফিসেও সীমিত আকারে কাজ হচ্ছে , হোটেল রেস্তোরাতে কোন গেস্ট নেই , স্টেডিয়ামে দর্শকবিহীন খেলা হচ্ছে , রেল বিমান পথেও যাত্রীর অভাবে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে , বড় ও মাঝারি আকারের অনুষ্ঠান গুলোও বাতিল করা হয়েছে । জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল এই দুঃসময়ে সবাইকে সহনশীল হয়ে পরিস্থিতি মোকাবেলা করা আহব্বান জানিয়েছেন। জার্মান সরকার ব্যবসায়ী এবং শিল্প কারখানার মালিক এবং ছোট ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন তাদের ক্ষতিপূরণে পর্যাপ্ত ক্রেডিট সহায়তা দেবে ।চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল আজ বলেছেন জার্মান বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে করোনার ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছেন । স্কুল বন্ধের সিধান্তের ঘোষণার পর সুপার মার্কেট গুলোতে আবার কেনাকাটা বেড়ে গেছে , মানুষ নিরাপত্তার জন্য জনসমাগম এড়িয়ে চলছে ফ্রাঙ্কফুর্ট , মিউনিখ , বার্লিন, হামবুর্গ সহ বড় বড় শহর গুলো থমকে গেছে । আজকে বিভিন্ন মসজিদ গুলোও বন্ধ ছিল, প্রত্যেকে একজন আরেক জনের কাছ থেকে অন্তত দুই মিটার দূরে অবস্থান করে চলাফেরা করছেন , বাসের টিকেট বাস ড্রাইভাররা আর বিক্রি করবেন না , অনলাইন বা মেশিন থেকে টিকেট কেনার জন্য বলা হয়েছে । একটি অস্বাভাবিক পরিস্থিতি সর্বত্র । এরকম অবস্থা আর কতদিন চলবে কেউ তা বলতে পারছে না ।
শুদ্ধস্বর/সানজিদা শিকদার, বার্লিন

