ঢাকা থেকে আগরতলা বই মেলাতে যোগ দিতে যাচ্ছিলেন এক জাপানী মহিলা , কসবা সিমান্তে তাকে আটকে দেয়া হয়েছে বলে শুদ্ধস্বর ডটকমকে জানিয়েছেন , তার সাথে সফরকারী অঙ্কুর প্রকাশনীর সত্ত্বাধিকারী মেসবাহ উদ্দিন আহমেদ । তিনি আগরতলা থেকে শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পদক হাবিব বাবুলকে জানান জাপানি মহিলার কোন করোনা ভাইরাসের উপসর্গ ছিল না , তারপরও তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় ইমিগ্রেশনে , শেষ পর্যন্ত তাকে ভারতে ঢুকতে দেয়া হয়নি , সেই মহিলা ফিরতি বাসে ঢাকা চলে গেছেন , সেখান থেকে তিনি তার দেশ জাপান চলে গেছেন । মেসবাহ উদ্দিন জানান তিবি আগস্ট মাসে চীন সফর করেছিলেন এ জন্যও তাকেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় । শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেয়া হয় । তিনি বর্তমানে আগরতলা বই মেলাতে আছেন ।
শুদ্ধস্বর/বি এস

