আবারো নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৩

দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান।

আইইডিসিআরের হিসেবে এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। আর এযাবৎ মৃত্যু হয়েছে দুজনের।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাঁদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আর একজন আগে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে ছিলেন।

রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আজ করোনাভাইরাস–সংক্রান্ত নিয়মিত ব্রিফিং হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.