সরকার দেশের প্রত্যেকটা নাগরিকের প্রতি যেমন আন্তরিক তেমনি বেগম জিয়ার মুক্তির ব্যাপারে সরকার আন্তরিক। সংবিধান অনুযায়ী প্যারোলে খালেদা জিয়ার মুক্তির আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে। বেগম জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে, সংবিধান ও রাষ্ট্রের নিয়মের বাইরে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্ধোধন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদশর্ন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কন্যার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। নেয় নীতির ভিত্তিতে দেশে একটি সংবিধান প্রনোয়ন করেছেন। সংবিধানে সকল নাগরিককে ভাল কাজ করলে পুরস্কৃত করা ও অপরাধীকে শাস্তি দেয়া সবই সংবিধান অনুযায়ী করা হয়।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় গ্রাম থেকে শহর পযন্ত কাজ করার জন্য সরকার অঙ্গীকার বদ্ধ। আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর আমাদের চলমান কাজ করার চেষ্টা করছি। আমি ভালুকা এসেছি, এই এলাকার কিছু সমস্যার তারা বলেছেন। এখানে স্থানীয় এমপি ও প্রশাসনের সহযোগীয় কাজ গুলো করা ভালুকার উন্নয়নে কাজ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ভালুকা থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদ ধনু, জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, সংরক্ষিত নারী আসেনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শুদ্ধস্বর/আইকে

