বোরকা নিয়ে মন্তব্য করায় তসলিমাকে ধুয়ে দিলেন এ আর রহমান কন্যা

নিজ দেশ থেকে বিতাড়িত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বহু বছর ধরেই ভারতে অবস্থান করছেন। তার কলমের সক্রিয়তা কমে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন তিনি। নানা বিষয়ে নিয়মিতই নিজের মতামত দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভারতের বিখ্যাত গায়ক এ আর রহমানের কন্যা খাতিজার বোরকা তার শ্বাসরূদ্ধ করে- এমন মন্তব্য করে ঝড় তোলে তসলিমা। এবার তসলিমার বক্তব্যের জন্য তাকে ধুয়ে দিলেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান।

তসলিমা নাসরিন খাতিজার একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘আমি এ আর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরে দেখি, তখনই সাফোকেটেড লাগে। সাংস্কৃতিক পরিবারের একজন শিক্ষিতা মহিলারও খুব সহজেই মগজ ধোলাই করা যায়, এটা ভেবেই খুব হতাশ লাগে।’ তার এই মন্তব্যের পর চুপ করে থাকেননি খাতিজা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এক বছরও কাটল না, আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু! দেশে তো আরও অনেক কিছু হচ্ছে। একজন নারী কী পরতে চান সেটাই গুরুত্বপূর্ণ। প্রতিবার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি, তার জন্য আমি খুশি ও গর্বিত। আর আমাকে আমার মতো করে যাঁরা গ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ। প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন, কারণ আমি আদৌও দমবন্ধ অনুভব করছি না। বরং আমি যা করছি, তার জন্য গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী, তা গুগুলে একবার দেখে নিন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.