বঙ্গবন্ধুর জীবনীনির্ভর সিনেমায় সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা। বায়োপিকটি তৈরির জন্য পরিচালকের ভূমিকায় থাকবেন হয়েছে মুম্বাইয়ের শ্যাম বেনেগাল।

ইতোমধ্যে ৮৩ বছর বয়সী প্রবীণ এই পরিচালক কাজ শুরু করে দিয়েছেন। এখন চলছে বিভিন্ন চরিত্রে শিল্পী বাছাই এর কাজ।। গত বুধবার এ সংক্রান্ত কাজ, শূটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকায় আসেন বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল।

এদিকে, বঙ্গবন্ধুর এই বায়োপিকে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন নন্দিত অভিনেতা তৌকীর আহমেদ। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

শুক্রবার সকাল ৯টায় এফডিসিতে সোহরাওয়ার্দী চরিত্রের জন্য পোশাকের মাপ দিয়েছেন তৌকীর। এর আগে, গত জানুয়ারিতে অডিশনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। বঙ্গবন্ধুর বায়োপিকে তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের সুযোগকে ক্যারিয়ারে বিশেষ সংযোজন বলে মনে করছেন তৌকীর।

তিনি জানান, ‘আমি খুবই আনন্দিত। এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারছি। বঙ্গবন্ধু সংশ্লিষ্ট যে কোনোকিছুই ভালো লাগে। তার জীবন নিয়ে নির্মিত সিনেমায় তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্র করতে পারাটা তো বিশেষ কিছু। যারা এই সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।’

শ্যাম বেনেগালের পরিচালনায় এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রে কাজ করবেন অভিনেত্রী দিলারা জামান। এছাড়া বাকী চরিত্র এখনো নিশ্চিত হয়নি। চলছে যাচাই বাছাই।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দেবে বাংলাদেশ ও ৪০ শতাংশ দেবে ভারত।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.