ঢাকা আইনজীবী সমিতিতে সভাপতি ও সাধারন সম্পাদক পদে বিএনপি পন্থীদের বিজয়

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল দল। মো. ইকবাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ২৩ পদের বিপরীতে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল দল)। আর সিনিয়র সহ-সভাপতিসহ ১৩টি পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সাদা দল।

সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ছাড়াও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত নীল দলের প্রার্থী আবদুল আল মামুন ও অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ এম মাসুম।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন নীল দলের আজহার উদ্দিন রিপন, কাজী আফরোজা সুলতানা, আবদুল বাসেত রাখী, তানভীর হাসান সোহেল, ইয়াছিন মিয়া এবং সাদেকুল ইসলাম ভূঁইয়া।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের আবদুল কাদের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আর সহ-সভাপতি পদে ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, পাঠাগার সম্পাদক পদে মো. আতাউর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন এবং সমাজকল্যাণ সম্পাদক পদে শায়লা পারভিন পিয়া নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সাদা দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, মেহেদী হাসান মেরিন, রমজান আলী সরদার রানা, সাব্বির হোসেন এবং সাইফুল ইসলাম।

শুদ্ধস্বর/এস এ কে

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.