ঢাকায় এসেই তাহসানকে নিয়ে মুখ খুললেন মিথিলার স্বামী সৃজিত

সৃজিত মিথিলার জীবনে ঘুরেফিরেই আসছে তাহসানের নাম। এ এক অলংঘনীয় বাস্তবতা। সৃজিত মিথিলা কিছুতেই এড়াতে পারছেন না তাহসান প্রসঙ্গ। তবে এ নিয়ে বিব্রত নন মিথিলার নতুন সঙ্গী সৃজিত। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের প্রশংসায় পঞ্চমুখ তিনি। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক সাক্ষাৎকারে তাহসানকে ভীষণ পছন্দ করেন বলে জানান তিনি।

টলিউডের জনপ্রিয় এই পরিচালক বলেন, সত্যিই তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ। এত সুন্দর গান গান, এত সুন্দর পিয়ানো বাজান, এত সুন্দর ছবিতে অভিনয় করেন। ডেফিনেটলি আমি খুবই লাকি যে এ রকম একটা কম্পারিজন উঠেছে, সেখানে তাহসান আবার রিপ্লাইও দিয়েছেন। আমাকে বলতেই হবে যে, তাহসান একজন নিপাট ভদ্রলোক। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। এই পরশু দিনই আমাদের দেখা হলো যখন তাহসান এসেছিলেন আইরাকে (তাহসান-মিথিলার মেয়ে) নিয়ে বেড়াতে যেতে। তো খুব কথা হলো, আড্ডাও হলো। আমার এত ভালো লাগল।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.