জুনিয়র টাইগারদেরকে বিএনপির অভিনন্দন

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল ৩ উইকেটে ভারতকে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের এই বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেট খেলায় আরো এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে বলা হয়, ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তা গৌরবের।

ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুন্ন রাখতে সক্ষম হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আরো বলা হয়, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে নিয়ে এসেছে বিস্ময়কর। ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করার কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃঢ় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরো একধাপ এগিয়ে গেল।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.