কিছুই করার ছিল না, বিয়ে কেন হলো না জানাল আদিত্য-নেহা

বিয়ে হয়নি নেহা কক্কর এবং আদিত্য নারায়ণের। পুরোটাই ছিল ‘গিমিক’। এত দিনে তা জেনে গেছে সবাই। কিন্তু অন স্টেজ মালাবদল থেকে মন্ত্রপাঠ…শুধুমাত্র কী টিআরপি-র জন্য এতটা বাড়াবাড়ি, এমনই প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে উদিত নারায়ণের পর এবার মুখ খুললো আদিত্যও। বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে স্বীকার করে নিয়ে তিনি বলেন, আমার হাতে কিছুই করার ছিল না। যখন বুঝলাম ঘটনা এতদূর গড়িয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নেহাকেও বারবার বিয়ে সম্পর্কে জিজ্ঞেস করা ওর পক্ষেও বেশ অস্বস্তিকর হয়ে পড়েছিল।

সংশ্লিষ্ট চ্যানেলকে আপনারা কিছু বলেননি? “আমায় যখন প্রথম প্রস্তাব দেওয়া হয় আমি ওদের বার-বার বলেছিলাম ব্যাপারটা যেন বেশি দূর না গড়ায়। কিন্তু তারপর যা হল…” বিয়ে তো দূরের কথা, নেহার সঙ্গে যে তিনি সম্পর্কেও নেই সেটাও জানিয়েছেন আদিত্য। বিয়ে করলে যে তিনি নিজের মুখেই সবার কাছে তা জানাবেন, সে কথাও জানান উদিত-পুত্র।

আর নেহা কী বললেন? নেহার কাছে এই প্রশ্ন ছুড়ে দিতেই হাসিতে ফেটে পড়েন তিনি। বললেন না কিছুই। হাবেভাবেই বুঝিয়ে দিলেন ‘সবই টিআরপি’র খেল। তবে হতাশ ভক্তরা। সবটাই ‘ফেক’ শুনে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারকাদের নিয়ে তাদের মন ভেঙেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.