ডি এইচ রনি:ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন বিজকেস-২০২০ এর রেজিস্ট্রেশন শেষ হওয়ার আর মাত্র তিন দিন বাকি আছে। রেজিষ্ট্রেশন চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ব্যবসায়িক ধ্যান-ধারণা বিকাশ, ব্যবসায় প্রতিষ্ঠানের নিত্যনতুন ঝুঁকি ও সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসাবান্ধব মানসিক উৎকর্ষ সাধনই এ প্রতিযোগিতার লক্ষ্য।
বিজয়ীদের জন্য থাকছে মোট ১,০০,০০০ টাকার প্রাইজমানি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
উক্ত প্রতিযোগিতার টাইটেল স্পন্সর এনার্জি ড্রিংকস “স্পীড”।
ইভেন্ট লিংক: bit.ly/BizCaseJKKNIU
ডি এইচ রনি,কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিশেষ প্রতিনিধি।

