কলেজের উদ্দেশ্যে বেরিয়ে একসাথে নিখোঁজ চার বোন

ময়মনসিংহের ফুলপুর থেকে চার মেয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। তারা কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রী। বাড়ি থেকে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি তারা। নিখোঁজের দু’দিন পর সোমবার (২৪) ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মেয়েদের পরিবার। নিখোঁজ দু’জন আপন বোন ও একজন তাদের চাচাত বোন এবং অপরজন প্রতিবেশী বান্ধবী।

পরিবার থেকে জানায়, গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে নিখোঁজ চার মেয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু বাড়ি ফেরার সময় পাড় হয়ে গেলেও তারা বাড়িতে আসেনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। একসঙ্গে চার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ আর উৎকন্ঠায় দিন পাড় করছেন। কোনো অপহরণ চক্র বা খারাপ মানুষের পাল্লায় পড়েছে কিনা এ নিয়ে আশঙ্কা করছেন তাদের পরিবারের সদস্যরা।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চারজন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা স্বইচ্ছায় বাড়ি থেকে চলে গেছেন। তবে, তাদের খোজে বের করার জন্য চেষ্টা চলছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, নিখোঁজ মেয়েদের উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। খুব দ্রুতই উদ্ধার হবে বলে জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.