কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের “২১” উদযাপন 

ডি এইচ রনি,জাককানইবি প্রতিনিধিঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০।রাতের (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের দ্বারা শহিদদের কে স্মরণ করে নেয় জাককানইবি পরিবার।সকালের সূর্য উকি দেওয়ার আগেই ফোকলোর বিভাগের নেতৃত্বে চলে প্রভাত ফেরির মিছিল সেখানে অংশ নেয় আরো বিভিন্ন সংগঠন ।বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান স্থানগুলোতে পরিলক্ষিত হয় শিল্পীর হাতে বানানো বাংলা বর্ণ আর বর্ণমালা।
দিন শেষে সন্ধার মুহুর্তটা আরো প্রাণবন্ত হয়ে উঠে কেন্দ্রীয় মুক্তমঞ্চের সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান।সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার তুষার এর তত্ত্বাবধানে সংগীত বিভাগের শিক্ষার্থীরা উপহার দেয় একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা।সাংস্কৃতিক আয়োজন নিয়ে সংগীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.রশিদু্ননবী জানান এমন সুন্দর পরিবেশে চমৎকার পরিবেশনা উপভোগ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.