হাতী, তারেক জিয়া এবং ভিসি

লেখায় একটি ছবি দিলাম, ছবির কাহিনী কি ? সেটা লিখলাম না , কেননা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় সহ সমগ্র দেশেই তোলপাড় চলছে । ইউরোপের গভীররাতে বাংলাদেশের ই- পেপারে দেখলাম ইতিমধ্যেই একজন ধর্ষক ধরা পরেছেন । শুধু আশা করবো ধর্ষকের সঠিক ও কঠিন শাস্তি হবে। যদিও দুই একটা ধর্ষক ধরে পর্যাপ্ত শাস্তি দিলেই আগামীর সমাধান হবে না। সে জন্য প্রয়োজন সামাজিক বিপ্লব, মানুষের জাগরণ, গোড়ায় পরিবর্তন ।

এটা করা প্রয়োজন, সেটা শুরু করা দরকার, এই মূহুর্তে  চালু হোক, ইত্যাদি ইত্যাদি আমরা শুনতে শুনতে এখন আর কোনো বোধ শক্তি নাই। কেননা সেই বলা পর্যন্তই শেষ । সেটা সব ক্ষেত্রেই একই অবস্থা । যদিও কিছু কিছু বিষয়ে কালক্ষেত্রে শুরু হয়, আবার সেই একই বৃত্তে ঘুরপাক খায় । শুরু পর্যন্তই এবং সেখানেই দমে যায়  ! আর সেই দমে যাবার কল্যাণেই আবার একই কাহিনী ফিরে আসে, নতুন রূপে বারবার ।

তাই বলছিলাম, স্থায়ী সমাধান হতে পারে কেবলমাত্র সমাজের মধ্যে থেকে। সেটা বড় আকারে প্রিপারেইশন নিয়ে করার কল্পনা বা চিন্তাভাবনা একেবারেই গলদ ধারণা। সেভাবে কখনোই হয় না । তাহলে সহজ পথ কি ?

সহজ পথ হলো, পূর্বের সেই সমাজের ভাবনায় ফিরে যাওয়া । আমি বলছি না আধুনিক যুগে পিছনে দৌড়াতে। তবে এক সময় এই ঢাকা শহরেই পাড়া- মহল্লা- বলতে একটি বিষয় ছিলো। যা বর্তমানে ঘনবসতিপূর্ণ এই শহরে বিষয়টি অনেকটাই অপরিচিত!  সেই সময়ে পাড়া- মহল্লায় অনেক কিছুই ঘটতো। সংস্কৃতির চর্চা হতো, খেলাধুলা হতো, এক মহল্লার সাথে আরেক মহল্লার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হতো, অনেক মহল্লায় লাইব্রেরি থাকতো। সেই বিষয়গুলো সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলতো।  সম্ভব হলে সেই কালচারটি ফিরিয়ে আনা, এতে সমাজে তরুণ/ তরুণীদের অবক্ষয় কম হয়। একটি প্রতিযোগিতা মূলক ব্যস্ততা থাকে । সমাজকে আলোকিত রাখবার জন্য এই আধুনিক যুগেও বিষয়টি সমাজ ভেবে দেখলে উপকৃত হবে বলেই বিশ্বাস করি। বর্তমান সমাজে অবক্ষয়ের প্রতিকার হওয়া প্রয়োজন, যেন অনেক অপকর্ম থেকে সমাজ বেরিয়ে আসতে পারে, তাই কথাগুলো বলা মাত্র ।

আর একটি বিষয়, সব বিষয়ে সরকারের প্রতি চেয়ে থাকা, এটা রীতিমতো অবহেলা করা মাত্র । সরকারের প্রতি সমাজের মানুষকে হাত বাড়িয়ে দিতে হয়, সরকার শুধু সহায়কের ভূমিকায় অবতারন করতে পরে। সরকার সব করে দেয় না, সমাজের মানুষকে করে নিতে হয়। সুতরাং এই সমাজ থেকে সকল অপকর্ম দূর করতে হলে , আমাকে/ আপনাকে সম্মিলিতভাবেই এগুতে হবে। তা না হলে একদিন এই চোরাবালিতে যে কেউ গড়িয়ে পড়বে ।

আজকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তো কালকে আরেকজনের ঘরের মেয়ে, ঘরের বউ একই কাহিনীর স্বীকার হবে ( যদিও চলছে )। কালক্ষেপন করার কাল সত্যি বলতে ফুরিয়ে গেছে। ২০১৯ সালের কিছু রির্পোট দেখলাম। কত শত হত্যা হয়েছে, কত শত ধর্ষণ হয়েছে , ইত্যাদি । রির্পোট দেখে চমকিত হতে হয়, আমরা কোথায় যাচ্ছি বা কোথায় আছি ? একটি সমাজ, দেশ এভাবে চলতে পারে না । এর প্রতিকার এক্ষুনি আমাকে/ আপনাকে মিলে করতেই হবে। তা না হলে বিপদ নিশ্চিত ।

20200107_211607.jpg

ছোট্ট করে ছবির কথা একটু বলি। এই ছবির কথা বলতে গিয়েই বিএনপি দ্বিতীয় প্রধান তারেক জিয়াকে মনে পরে। দিনক্ষণ মনে নেই । তবে ২০০১ – ২০০৬ সালে কোনো এক সময় । সেই সময়ে  ( যদি ভুল না বলি ) আওয়ামী লীগ সম্ভবত ২৭৩ দিন ( সর্বমোট ) হরতাল করেছিলো। সেই হরতালের কোনো এক হরতালের সময় তারেক জিয়া দলবল নিয়ে  হাওয়া ভবনের সামনের রাস্তায়  ক্রিকেট খেলেছিলেন। প্রয়াত কোকো ( তারেক জিয়ার ভাই) বড় ভাইকে সযত্নে ক্রিকেট ব্যাট ধরানো, কিভাবে খেলতে হবে, ইত্যাদি ইত্যাদি করে দেখিয়ে দিচ্ছিলেন এবং দীর্ঘক্ষণ ক্রিকেট খেলে দিনটি উপভোগ করেছিলেন।  যদিও সেই সময় হাওয়া ভবন ছাড়া  দেশে সর্বত্রই ছিলো বিভীষিকাময় দিন। অথচ এত্তবড় দায়িত্বপ্রাপ্ত মানুষ দিনটিকে হাল্কা করে, হেলায় খেলায় পাড় করে, জনগণকে কি মেসেজ দিতে চেয়েছিলেন , তা না বললেও চলে । তবে বলা যায়, দায়িত্বপ্রাপ্ত মানুষের সেটা ছিলো জনগণ ও দেশের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করা মাত্র । অন্যদিকে পরেরদিন পত্রিকায় ছিলো কত প্রশংসনীয় প্রচার ! ক্ষমতাশালী সরকার বলে কথা ।

এবার দেখি একটু আমাদের এত্তবড় ভিসির কারবার । যে বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষিত হয়ে ট্রমায় ভুগছে, যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ছাত্র- ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ মূখর। সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ভিসি ক্রিকেট খেলার উদ্বোধনীতে, সাথে আরো শিক্ষকদের নিয়ে ক্রিকেট খেলায় মত্ত ! আমি বলছি না, একটি ঘটনার কারণে সমগ্র বিশ্ববিদ্যালয়ের সকল কর্ম বন্ধ হয়ে যাবে। যেমনটি হরতালের কারণে সরকারের সকল কর্ম বন্ধ হবার নয়। তবে এই ভিসি সাহেব প্রধান হিসেবে ছাত্র- ছাত্রীদের প্রতি সম্মান দেখিয়ে সেই ক্রিকেট খেলার উদ্বোধনী ভিন্ন কোনো শিক্ষক দিয়ে করাতে পারতেন এবং সেই একি সময়ে তিনি ছাত্র- ছাত্রীদের পাশে থাকতে পারতেন। ভাবুন তো, যদি এমন একটি ছবি প্রকাশ হতো যে, কোনো একজন শিক্ষক ক্রিকেট খেলার উদ্বোধনী ব্যাট হাতে করছেন , কিন্তু ভিসি নিজে সেই সময়ে ছাত্র- ছাত্রীদের সাথে কথা বলছেন । তাহলে কোনটা সম্মানের এবং সহানুভূতির হতো ? ছাত্র- ছাত্রীরা কোনটা কে বেশি অ্যাপরিসিয়েট করতো ?  ঠিক একইভাবে  তারেক জিয়াও ক্ষমতার জোরে সব কিছুর প্রোটেক্ট নিয়ে ( জনগণের টাকায়), ক্রিকেট না খেলে, ভিন্ন কিছুতে ব্যস্ত থাকতে পারতো নিশ্চয়ই ।

যত সমস্যা অত্ত উঁচু চেয়ার গুলোতেই সম্ভবত । উঁচু চেয়ারে বসলে মনে হয় হীতজ্ঞাণ লুপ্ত হয় ! লেখা শেষ করবো বিশাল প্রাণী হাতির কথা বলে। হাতি বিশাল তবে ঘিলু নাকি কম ( বৈজ্ঞানিক তথ্য )। মাঝে মাঝে বুঝতে ইচ্ছে করে, সেই উঁচু চেয়ারে বসলেই কি মানুষ  হাতী হয়ে যায়  ?

20190210_195317

বুলবুল তালুকদার 

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.