স্বচ্ছতা ও সততার সাথে ভোট গননার জন্য বিদেশী কূটনীতিকদের আহ্বান

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ঢাকাস্থ বিদেশী মিশনসমূহের কূটনীতিকরা। ওই যৌথ বিবৃতিতে তারা বলেন, ১লা ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঢাকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি সুযোগ। ঢাকায় অবস্থিত কূটনীতিক এবং নির্বাচন কমিশনকর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা ভোট কেন্দ্রসমূহে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি। আমরা আশা করছি, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে জনগণের ভোট দেয়ার অধিকারকে সম্মান জানাবেন এবং স্বচ্ছতা ও সততার সঙ্গে ভোট গণনা করবেন। কূটনৈতিক মিশন প্রধান বেনাওয়ে প্রিফন্টেইনসহ নয়টির দেশের ঢাকাস্থ মিশনের তরফে এই বিবৃতি প্রচার করা হয়।

শুদ্ধস্বর/বি এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.