আবারও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর ওপর হা মলা হয়েছে। এবার হা মলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের শাহিনূর ইসলাম। এই হা মলার প্রতিবাদে খিলক্ষেত থানা ঘেরাও করা হয়েছে। জানা গেছে, এই হা মলায় শাহিনূরের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এই হামলা হয়।
এর আগে, রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির নারী কাউন্সিলর প্রার্থী মেহেরুন্নিসার অফিসে ঢুকে গু লি করে আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী। এই গু লিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনজন। এছাড়া, ঢাকা দক্ষিণ ও উত্তরের বিএনপির মেয়রপ্রার্থীসহ কাউন্সিলরদের প্রচারণায় এখন পর্যন্ত কয়েক দফা হা মলা হয়েছে।
শুদ্ধস্বর/আইকে

