মৌলভীবাজারে ভ্যান চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

মৌলভীবাজারে পিকআপভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন চারজন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শেরপুরে যাচ্ছিল। অটোরিক্সাটি শেরপুরের দাউরবাগ এলাকায় বিপরীতমুখী একটি পিকআপভ্যান দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উপজেলার দাউরবাগ এলাকার আবদুল রহমানের ছেলে শহিদুল রহমান (৩৫) ও একই উপজেলার মোজাহিদুল ইসলাম (২৮) ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন কমপক্ষে চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.