ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। জানা গেছে, একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণটি ঘটে। শনিবার (১১ জানুয়ারি) মুম্বাই থেকে একশো কিলোমিটার দূরের ওই কারখানাটিতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন এলাকার ওই কারখানায় কিছু রাসায়নিক পরীক্ষার সময়ে বিস্ফোরণ ঘটে। ১৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা যায়। আশেপাশের কয়েকটি এলাকার জানালার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের পর নির্মাণাধীন ভবনটি ভেঙে পড়ে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বিস্ফোরণের পর ধ্বংসস্তুপে আটকা পড়া সাত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তা নেভানো হয়েছে বলেও জানান তিনি।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.