আবারও একজন মিলিশিয়া কমান্ডার নিহত হলেন ইরাকে। দেশটির কারবালা শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) শীর্ষ নেতা তালেব আব্বাস আলি আল সায়েদিকে বাগদাদ থেকে ৬২ মাইল দক্ষিণ-পশ্চিমের কারবালা শহরে শনিবার (১১ জানুয়ারি) রাতে হত্যা করা হয়। কমান্ডার তালেব ইরানপ্রীতির কারণে সুপরিচিত ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে যে, আল সায়েদিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে তার ইরানপ্রীতির কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
শুদ্ধস্বর/আইকে

