বিরোধীপক্ষকে বাধা দেয়ার প্রশ্নই ওঠে না: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার প্রচারণা চালাচ্ছি। বিরোধীপক্ষকে বাধা দেয়ার প্রশ্নই ওঠে না। আমি আজ আসার পথেই দেখলাম ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চাচ্ছে, আমরা তো কোনো বাধা দেইনি।

সোমবার (১৩ জুলাই) সকালে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে গণমাধ্যমকে তিনি একথা বলেন। আতিকুল ইসলাম আরও বলেন, বিরোধী পক্ষ মিথ্যাচার করছে। অতীতেও তারা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। নৌকার কোনো ব্যাক গিয়ার নাই, উন্নয়নের গিয়ার। জনগণ নির্বাচিত করলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সচল ঢাকা গড়ব।

তিনি বলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই। যার ভোট সে দেবে। আমরা মানুষের ঘরে ঘরে যাব নৌকার পক্ষে সবাই ভোট চাইব। আমি উপনির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস কাজ করেছি। গত ৯ মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ ঢাকা গড়ব।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.