বিএনপি প্রতিটি ভোট কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবেঃওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে জনসমর্থন না পেয়ে বিশৃৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি তারা প্রতিটি ভোট কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবে।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা ক্লিন ইমেজের দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।

তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে। বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান কাদের। তিনি বলেন, আমরা আশা করছি, নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.