বাণিজ্যমেলার আগুন প্রাণান্ত চেষ্টা করে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক প্রতিক্রিয়া আগুন লাগার কারণ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ফ্রুটিকা প্যাভিলিয়নের ছাদে নির্মাণ কাজ চলছিল। এই নির্মাণ কাজ থেকেই কোনোভাবে আগুন লেগে থাকতে পারে। এসময় বাণিজ্যমন্ত্রী আগামীকাল থেকে মেলার সব স্টলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এসব কথা বলেন তিনি। এর আগে, সন্ধ্যা সোয়া সাতটায় ফ্রুটিকার প্যাভিলিয়নে ভয়াবহভাবে আগুন লাগে, ছাদে আটকা পড়েন কয়েকজন। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও আটকে পড়াদের উদ্ধার করে। এই ঘটনায় কেউ হতাহত হন নি।
শুদ্ধস্বর/আেইকে

