বাণিজ্যমেলার আগুন: ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে

বাণিজ্যমেলায় লাগা আগুনের সূত্রপাত হয় ফ্রুটিকার দুইতলা প্যাভিলিয়ন থেকে। এই প্যাভিলিয়নের ছাদেই আটকা পড়েছেন বেশ অনেক মানুষ। প্রথমে ৪টি এখন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, পাশের প্যাভিলিয়নগুলোতেও আগুন ছড়িয়ে পড়বে।

এর আগে, ঢাকার আগারগাঁওয়ে চলছে বাণিজ্যমেলা। হঠাৎ করেই মেলার একটি প্যাভিলিয়নে লেগেছে ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটায় এই আগুন লেগেছে বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। এখনো আগুনে কেউ হতাহত হয়েছেন বলে জানা যায় নি। তবে বেশ কয়েকজন আটকা পড়েছেন প্যাভিলিয়নটিতে। আগুন ক্রমেই বাড়ছে, চারপাশে ভিড় করে আছেন হাজারও মানুষ।

শুদ্ধস্বর/আেইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.