নুসরাত-নিখিলের ভিডিও ভাইরাল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ও জনপ্রিয় হয়েছে। মাঝে মধ্যেই প্রিয় বন্ধু ও আরেক সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে মিলে ভিডিও বানাতে দেখা গিয়েছে নুসরাতকে। তবে এবার বন্ধু নয়, স্বামী নিখিল জৈনের সাথেই টিকটক ভিডিও বানালেন নুসরাত। আর এবারের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

নিজের বাড়ির বিছানায় শুয়ে শুয়েই টিকটক ভিডিওটি বানিয়েছেন নুসরাত। যেখানে নিখিল-নুসরতকে সাইফ-রানির ‘তা রা রাম পাম’ ছবির গানে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘তুম জো গুসসা ভি কারো তো মুঝে প্যায়ার লাগতা হ্যায়’ গানেতে নিখিল নুসরতের খুনসুটি নজর কেড়েছে সবার। ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরাত জাহান। কিছুদিন আগেও শাহরুখ-অনুষ্কার ছবি ‘রব নে বানা দি জোড়ি’র একটি গানে নুসরাত-নিখিলের একটি টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.