তাবিথ আউয়াল নির্বাচনী প্রচারণা শুরু করলেন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন।

শুক্রবার দুপুরে উত্তরা ৭ নম্বর জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন তিনি।

নামাজ শেষে মসজিদের সামনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা তাবিথ আউয়ালের পক্ষে স্লোগান দেন এবং মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

প্রচারণার শুরুতে তাবিথ আউয়াল বলেন, আমি প্রত্যাশা করি, নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কাজ করবে। জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি চাই, সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। নামাজ শুরুর আগে সবার কাছে দোয়া চান তিনি । এসময় তাবিথের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না , বিএনপির ভাইস চেয়ারমান শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদিন ফারুখ প্রমুখ নেতৃবৃন্দ ।

শুদ্ধস্বর/আই পি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.