bangabandhu gold cup 2020, Karishma Kotak, model, k-sports, dhaka, bangldesh, rtv online

ঢাকায় এসেছেন বিশ্বকাপ মাতানো সেই কারিশমা

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে কর্ণাটক প্রিমিয়ার লিগ (কেপিএল), এশিয়ান প্রিমিয়ার লিগসহ অনেক খেলায় উপস্থাপনা করেছেন কারিশমা কোটাক। এদিকে গত বছরে ক্রিকেট বিশ্বকাপ মাতিয়ে সবশেষ আবুধাবি টি-টেন লিগেও ছিলেন কারিশমা। তবে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। ঢাকায় কারিশমার লক্ষ্য বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে উপস্থাপনা। বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টস।

বাংলাদেশ-ফিলিস্তিনের ম্যাচ দিয়ে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্দা উঠছে ছয় জাতীর এই টুর্নামেন্টে। বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায় সরাসরি দেখা যাবে টুর্নামেন্টের সব ম্যাচ। এই ম্যাচগুলোর আগে পরে দর্শকদের কাছে বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন কারিশমা। জানা যায়, ইংল্যান্ডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও জনপ্রিয় ব্র্যান্ডের ক্যাটালগের কাজ দিয়ে মডেলিংয়ের যাত্রা করেন তিনি। লন্ডন ফ্যাশনউইকের র‌্যাম্পেও হেঁটেছেন। মুম্বাইতে ফিরে এসে কিংফিশার ক্যালেন্ডার, পন্ডস, ডাভের মতো টিভি বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কারিশমার।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.