অভিনয়ের বর্ণনা দেওয়ার ভাষা জানা নেই–
বেশভুষার অনিন্দ্যসুন্দর প্রশংসা
কিংবা নিন্দা যা-ই করো, একটু সান্নিধ্য পেলে
অথবা কয়েক মুহূর্তের সুযোগ, হায়রে পুরুষ–
ভুলে যাও ধর্ম-বর্ণ, জাত-পাত, সাদা-কালো,
শ্রী কিংবা কুশ্রী, ধনী-গরীবও ভুলে
পেতে চাও তোমার কোমল বিছানায়
শুধু নারীকে নগ্নতায় নগ্নভাবে; তোমার–
চোখ হয় রক্তলোলুপ লাল টকটকে,
কাটা ঘায়ে নুনের ছিটা পড়া রক্তে গতি পাও,
নখ বসাও, দাঁত বসাও… জঘন্য;
নগ্ন দেহটাকে পেতে- পেয়ে কত কি কর!
চোখের দৃষ্টি বদলাও, খুঁজে পাবে–
সুন্দর, পবিত্র প্রেম আর মানুষের ভালোবাসা,
ভালো কিছু করো, তুমি পারবে– তুমি
পুরুষ, শ্রদ্ধায় অমর হয়ে থাকবে
মানুষের অন্তরে অন্তরে যুগান্তরেও।

এস আই তানভী

