কাল জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন চাইবে তাবিথ এবং ইশরাক

জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন চাইবে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন , এ উপলক্ষে তারা ডক্টর কামাল হোসেনের মতিঝিল অফিসে যাবেন তারা সেখানে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ঐক্যফন্টের একজন নেতা শুদ্ধস্বর ডট কমকে জানান । আজ ঐক্যফ্রন্টের সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় । তাবিথ এবং ইশরাকের সাথে তাদের নির্বাচনের প্রধান সমন্বয়কারি ব্যারিস্টার মওদুদ এবং ডক্টর খন্দকার মোশররফ হোসেনও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সাথে বৈঠক করবেন বলে একটি সুত্র থেকে জানা গেছে , তবে নির্বাচনী প্রক্রিয়ায় ফ্রন্ট নেতাদের সম্পৃক্ত করা হবে কি না এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ।  কালকের বৈঠকে ডক্টর কামাল হোসেন , মাহমুদুর রহমান মান্না, ডাঃ জাফর উল্লাহ চৌধুরী   সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন , আসম আব্দুর রব চিকিৎসার কারনে বিদেশে আছেন বিধায় তার দলের অন্যান্য নেতারা যোগ দেবেন  ফ্রন্ট সুত্রে জানা গেছে  ।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.