উবার চালকের হাতে হেনস্থা

উবার, কিংবা ট্যাক্সিতে উঠে হেনস্থার অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার অপ্রকৃতস্থ উবার চালকের হাতে হেনস্থার শিকার হলেন অভিনেত্রী সোনম কাপুর। অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে লন্ডনের রাস্তায়। আতঙ্কিত সোনম তার সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার কথা নিজের টুইটারের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। সোনম লিখেছেন, লন্ডনে উবারে উঠে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। আপনারা সকলেই সচেতন থাকুন। আমার মনে হয় পাবলিক ট্রান্সপোর্ট কিংবা ক্যাব (ট্যাক্সি) এর থেকে অনেক বেশি নিরাপদ। আরও একটি টুইটে সোনম লিখেছেন, উবার চালক সুস্থ অবস্থায় ছিলেন না।

উনি অদ্ভুতভাবে চিৎকার, চেঁচামিচি করছিলেন, আমি ভয়ে কাঁপছিলাম। আমি অ্যাপের মাধ্যমেই অভিযোগ জানানোর চেষ্টা করছিলাম। তবে বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। আমার মনে হয় এই সিস্টেমটা অনেক আপডেট করা প্রয়োজন। না হলে এইরকম ঘটলে কিছুই করার থাকে না। এদিকে সোনমের এই টুইট দেখে উদ্বিগ্ন তার ভক্তরাও। অনেকেই সোনমের কাছে ঠিক কী ঘটেছে জানতে চেয়েছেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.