সৃজিতকে বেছে নেয়ার ২ কারণ জানালেন মিথিলা

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সাথে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ২২ দিন হলো। তবে বিয়ের পর গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করেন মিথিলা। সেখানে মিথিলা উল্লেখ করেছেন জীবনসঙ্গী হিসেবে সৃজিতকে বেছে নেয়ার দুই কারণ। ছবির ক্যাপশনে মিথিলা লেখেন, ‘সৃজিতকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার দুটি কারণ। এক, তারা দুজনই একই রকম পাগলাটে। আর দুই, তারা নাকি অলস হয়েও সব সময় ব্যস্ত।’

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.