সিনেমা ছাড়াও অন্য পথে মোটা টাকা রোজগার করেন দীপিকা

শুধু সিনেমা থেকে নয়, মোটা টাকা রোজগারের অন্য উৎসও রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোনের। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে এ তথ্য। ওই খবরে বলা হয়, বলিউডের আলোচিত সেলিব্রিটিদের মধ্যে অন্যতম দীপিকা পাড়–কোন। কিছুদিন আগেই প্রকাশ হওয়া ফোর্বসের সেরা ১০ ধনী বলিউড সেলিব্রিটির তালিকায় তিনি স্থান পেয়েছেন। দীপিকার এই বছরের আয় প্রায় ৪৮ কোটি টাকা। শুধু ছবিতে অভিনয় করেই তার এই আয় নয়। তার আয়ের আরো অন্য উৎসও রয়েছে।

ব্যবসা বাণিজ্য থেকেও একটি মোটা টাকা রোজগার করেন দীপিকা। কিছুদিন আগেই এ অভিনেত্রী ইলেকট্রিক ট্যাক্সির ব্যবসায় ভারতীয় মূল্যে প্রায় ১২ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

এর আগেও প্রযুক্তি ও খাদ্য বিষয়ক ব্যবসায় টাকা বিনিয়োগ করেছিলেন তিান। মন্ত্রা, তানিষ্ক, টেটলি গ্রিন টি, লরিয়েলের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ২০১৮ সালের নভেম্বরে দীপিকা পাড়–কোন ও রণবীর সিংয়ের বিয়ে হয়েছে। এরপর এই এক বছর ধরে তিনি কোনো সিনেমায় অভিনয় করেননি।

সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘ছপক’। এটিই তার বিয়ের পরবর্তী সিনেমা। ফোর্বসের প্রকাশিত সেরা ১০ বলিউড সেলিব্রিটির তালিকায় দীপিকা চতুর্থ নম্বরে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন আলিয়া ভাট। আর সপ্তম স্থানে রয়েছেন রণবীর সিং। এদিকে ‘ছপক’র পরে দীপিকাকে দেখা যাবে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে কপিল দেবের জীবনী নিয়ে ছবি ৮৩-তে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.