শনিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষের কোনো অধিকার নাই, এই রাত গেলে পরে যে রাত আসবে, সেই রাত(২৯ তারিখ) বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কালো রাত। ওই রাতে বাংলাদেশের ১০ কোটি ভোটারের ভোট সমস্ত রাষ্ট্র মিলে লু ট করে, ডা কাতি করে নিয়ে গেছে। মাত্র একবছর ধরে আমরা তার বিরুদ্ধে কার্য্কর প্রতিবাদ করতে পারেনি, প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই একবছর ধরে সারাদেশে যে দুঃশাসন চলেছে সেই দুঃশাসনের ইতিহাস লম্বা।তিনি বলেন, একটা সরকার, সরকারের মন্ত্রীরা আছে, মন্ত্রীদের প্রধান আছেন। তিনি নিজে, তারা নিজেরা মাইকের সামনে টেলিভিশনের সামনে এসে বক্তৃতা করছেন এই বিরোধী দলের নেতারা কি বলে? ২৯,৩০ ভোট হয়নি। এর চাইতে সুন্দর ভোট কীভাবে হতে পারে। তাদের চেহারার মধ্যে কান্নার চেহারা। মনে হয় যেন কত কষ্ট পেয়েছেন যে, আমরা এই ভোটটা মানিনি। আমি তাদের কষ্ট আরো বাড়ানোর জন্য বলতে চাই, মানি না, মানব না। আজ মানিনি, কাল মানিনি, যত দিন পর্যন্ত তাদের ক্ষমতা থেকে সরাতে না পারব, ততদিন মানবো না। এজন্যই আজকে রাত পোহালে যে রাত আসবে সেইদিন থেকে শুরু করবো প্রতিবাদ এবং ধীরে ধীরে প্রতিরোধ।
শুদ্ধস্বর/এইচ বি

