ময়মনসিংহে আঞ্চলিক লোক সঙ্গীত উৎসব উদ্বোধন 

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:ময়মনসিংহে ছয়দিনব্যাপী আঞ্চলিক লোক সঙ্গীত উৎসব উদ্বোধন করা হয়েছে ।  রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জিমনেসিয়াম সেন্টারে উদ্বোধন করেন, প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি ।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান ।   বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, জেলা আ.লীগ সভাপতি আ্যাডভোকেট জহিরুল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ ।  

আয়োজকরা জানান, লোক সংগীত উৎসবে লোকজ সঙ্গীতের পাশাপাশি মেলা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।  উপজেলা ও জেলা শিল্পকলা একাডেমি দল কর্তৃক লোকজ সংস্কৃতি ও লোক সঙ্গীত পরিবেশন করা হবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে এই অনুষ্ঠান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.