মারা গেছেন তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ

তরুণ গায়ক-সুরকার পৃথ্বী রাজ নিজ স্টুডিওতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্টুডিওতে কাজ করার সময় কোন সাড়া না দিলে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজ রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে আনুমানিক সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। সংগীতের পাশাপাশি পৃথ্বী রাজ এবিসি রেডিওতে কাজ করতেন।

আরজে ও সংগীতশিল্পী রেহানের কণ্ঠে ‘আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না’ গানের সংগীত পরিচালক ছিলেন পৃথ্বীরাজ। গত বছর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

পৃথ্বী রাজের সহকর্মী এহসান টিটু জানান, পৃথ্বীরাজ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে বেশ সুস্থ হয়ে উঠছিলে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। পৃথ্বীরাজের ছোট ভাই ঋতুরাজ জানিয়েছেন, আজ জোহরের নামাযের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.