মহান বিজয় দিবসে গণফোরাম সিলেট জেলা ও মহানগরের পুস্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষে গণফোরাম সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে আটটায় স্বাধীনতা যুূ্দ্বের বীর শহীদানদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং সকাল নয়টায় তালতলাস্হ অভিজাত এক রেস্তোরায় মহানগর গণফোরামের সংগ্রামী আহবায়ক অ্যাডভোকেট এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের আলোচনা সভা।

received_2488847978051563

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক অ্যাডভোকেট আনসার খান।জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম আজাদের উপস্হাপনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট কানাই লাল দাশ,আবু তাহের,আশরাফ হোসেন, আনিসুর রহমান এবং উভয় অনুষ্ঠানে আর উপস্হিত ছিলেন মোং মনসুর ঘোরী,ডাঃ শাহ আজাদ আলী,সালেহ আহমেদ, কুতুব উদ্দিন, আনছার উদ্দিন, দুলাল আহমদ প্রমূখ নেতৃবৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.