বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাবে উর্দুভাষী বাংলাদেশীরা

মহান বিজয় দিবসআজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে এদিন বীর বাঙালি ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের মানচিত্রে ঠাই করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে মহান বিজয় দিবস পালণ করবে সারাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বংলাদেশীরা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি নিচ্ছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন।

রাজধানীর মিরপুর ও মোহাম্মাদপুরের বিভিন্ন ক্যাম্পে দেখা যায়, ক্যাম্পের যুবকরা রাত জেগে বাংলাদেশের পতাকা দিয়ে ক্যাম্প সাজাচ্ছে। লাল-সবুজ লাইট ও জাতীয় পতাকা দিয়ে উর্দুভাষীদের বিভিন্ন সংগঠনের কার্যালয় সাজানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উর্দুভাষীদের অন্যতম সংগঠন উর্দু স্পীকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কু জানান, আমরা এ দেশে জন্ম নিয়েছি তাই এ দেশের মাটিকে নিজের মা মনে করি। প্রতিবছর ছোট পরিসরে বিজয় দিবস পালন করলেও এ বছর বড় কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের ছাত্র সংগঠন “উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন” আগামীকাল সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করবে। আগামী ২২ ডিস্মেবর মিরপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করবো।

রাজধানী মোহাম্মাদপুরে মহাজির রিহ্যাবিলিটেশন এন্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সভাপতি ওয়াসি আলম বশির বলেন, আমাদের সংগঠন নতুন হলেও ব্যাক্তিগত উদ্যেগে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি দেয়া হয়। তবে এবার আমাদের সংগঠনের উদ্যেগে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আমাদের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

রাজধানীর ক্যাম্পগুলোর মতো সৈয়দপুরেও বিজয় দিবস উপলক্ষে রয়েছে নানান আয়োজন। সৈয়দপুর ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল জানান, প্রতি বছরেই বিজয় দিবস পালন করা হয়। এবারও সৈয়দপুর ক্যাম্প উন্নয়ন কমিটি বিজয় দিবস উপলক্ষে র‌্যালি করা হবে। এবং র‌্যালি শেষে সৈয়দপুর স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ভোজ উৎসবের আয়োজন করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.