নুরের উপর হামলার ঘটনায় ড. কামালের নিন্দা

ডাকসুর ভিপি নুরুল হক নুরের উপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ বুধবার গণফোরাম থেকে পাঠানো দলটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।
বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে ভারতজুড়ে চলমান আন্দোলন ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর ভারতীয় পুলিশের হামলার প্রতিবাদে, গতকাল ডাকসু ভিপি নূরুর আহুত সংহতি ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলায় ডাকসু ভিপি নূরসহ কয়েকজন ছাত্র আহত হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিবেচক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.