ইতাল-বাংলা এস্যোসিয়েশনের প্রথম কমিউনিটি প্রতিনিধি সম্মেলন

ইতাল-বাংলা এস্যোসিয়েশনের প্রথম উদ্যোগে আগামীকাল থেকে রাজধানী রোমে স্থানীয় একটি গির্জা হলে শুরু হলো দুই দিনব্যাপী কমিউনিটি প্রতিনিধি সম্মেলন। ইতালি প্রবাসী বাংলাদেশীদের সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে প্রবাসের মাটিতে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন, ইতাল-বাংলার কর্ণধার ও আয়োজক শাহ মো: তাইফুর রহমান ছোটন। গতকাল রোমের পিয়াচ্ছা ভিক্টোরিয়ার ফুড অফ রোমা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি কমিউনিটির সকল নেতাদের এই সম্মেলনে উপস্থিত থাকার আহবান জানান। তাইফুর রহমান ছোটন বলেন, আমরা আমাদের প্রবাসী আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা চাচ্ছি। তিনি বলেন “এই কমিউনিটিতে যা কিছু মঙ্গল ও কল্যাণকর হয়েছে তার পিছনে রয়েছে এই ধরনের বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দরা।” এছাড়াও প্রেস কনফারেন্সে আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, রোমসহ ইতালির বিভিন্ন শহরের প্রতিনিধিদের অংশগ্রহনে সাংগঠনিক কার্যক্রম এবং কমিউনিটিতে বিভিন্ন সময় বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠান বা সংগঠনকে কমিউনিটিকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এসময় তাইফুর রহমান ছোটন আয়োজকদের পক্ষ থেকে আজ ২৮-২৯ ডিসেম্বর রোমের সান লিয়নে থিয়েটারে সকলকে অংশগ্রহনে আমন্ত্রন জানান। আয়োজনের সফলতার মধ্য দিয়ে ইতালীতে বাংলাদেশী কমিউনিটি আরও একধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন আয়োজকরা। এই প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব হাসানুজ্জামান কামরুল, লায়লা শাহ, আঁখি সীমা কাউসার/ শুদ্ধস্বর

One comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.