হেমন্ত – লায়লা আহমেদ সেলিনা

শরতের গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলায় চড়ে,
আজ কী এলে হেমন্ত?
সত্যি আমার সেই হেমন্ত তুমি,
আমি দেখতে পাচ্ছি নাকের ডগায়…
বিন্দু বিন্দু শুভ্র শিশির কণা।
চেহারায় মিষ্টি রক্তিম আভা ছড়ানো,
দিলাম ছুঁয়ে সর্বাঙ্গে মিষ্টি রোদের আদর।
জোছনা প্লাবিত রাত আজ!
কানে ভেসে এলো হেমন্তের মিষ্টি কণ্ঠ…
কেমন আছো বর্ষা?
আমি রাগান্বিত..
এতোদিন পর এসে আজ আমায় ডাকলে?
যাও আড়ি! কোন কথা নেই….
জানোনা অপেক্ষার প্রহর বেশ ভয়ঙ্কর!
কেন বর্ষা ডেকে মোর হৃদয় করলে উতলা?
ফুরফুরে মন আজ…
ঘুড়ি হয়ে যেতে চাই তোমার আকাশে।
ছুঁতে চাই তোমায়..
নীলাম্বরী চাদরে আচ্ছাদিত অম্বরবক্ষ।
দেখি তোমার অন্তরীক্ষে বিচরণ করছে গগনচারী….
বালিহাঁস মেতেছে আনন্দে….
শুভ্র সাদা বক তোমার হৃদয় বিলের পাশে বসে ধ্যানে মগ্ন।
ওদের কিচির মিচির শব্দে বিভোর।
তখনই নাটাই ওয়ালা সুতো পেচিয়ে হেঁচকা টান,
অগত্যা ফিরে এলাম তাঁরই শীতল বক্ষে।

64518796_1045943935594121_1769902730727391232_n

লায়লা আহমেদ সেলিনা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.