প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাব প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিন দিন। অনেকের মধ্যে নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায়, যারা প্রচারিত কোনো সংবাদ নিজের মত, মতবাদ ও দৃষ্টিভঙ্গির অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করে না। পাওয়ামাত্রই প্রচার শুরু করে। ফেইসবুক হয়ে উঠছে গুজব এর হাতিয়ার। কথাগুলো বলার কারণ, লবণ এর বিরুদ্ধে একটি গুজব ছড়ানো হচ্ছে লবণ এর দাম নাকি (১কেজি২৭০টাকা)(৫০০গ্রাম হাফকেজি ১৫০টাক)। প্রত্যকটি লবণের কম্পানি তাদের মোড়ক জাত পন্য নিরধারিত মূল্য লেখা আছে।যদি কোন অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম রাখেন তাহলে দোকান থেকে মেমো সংগ্রহ করুন, অথবা আপনার মোবাইলে ভিডিও ধারন করুন। আর যোগাযোগ করুন ভুক্তা অধিকার অধিদপ্তরের নম্বরে০১৭৭৭৭৫৩৬৬৮এটি অফিসিয়াল টাইমে খোলা থাকে। এছাড়া এটুআই প্রকল্পের ৩৩৩ এবং জাতীয় হট লাইন ৯৯৯ এর মাধ্যম অভিযোগ করতে পারেন। নিজে সচেতন হন অন্য কে সচেতন করুন। গুজবে কান দিবেনা। সত্যতা যাচাইয়ের বিন্দু মাত্র চেষ্টা আমরা করি না। একারণে আজ গুজবটা আমাদের সৃষ্ট গজবে পরিণত হয়েছে। চিলে কান নিয়ে গেছে ভেবে চিলের পেছন ছোটার আগে কানে অন্তত হাতটা দিন। মোটামুটি শিক্ষিত ব্যক্তিরাই একটু বেশি ফেইসবুক ব্যবহার করেন।এই শিক্ষিত মানুষের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে। সাধারণ মানুষ যাচাই বাচাই না করে বানিয়ে বলা গল্পকে অনেক সময় বিশ্বাস করে। বুঝে না বুঝে অনেকেই এটা প্রচার করছেন। এভাবে যে আমরা সকলে মিলে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করছি সেদিকে কারোর খেয়াল নেই। একটিবার এর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি না। কোনও ধরনের যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন ইস্যুতে ফেসবুকে গুজব ও অপপ্রচার চালানোর ফলে ফেইসবুক এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো কাজে জড়িয়ে না পড়েন, সেদিকে সবার নজর রাখা বিশেষ জরুরি। গুজবের এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন কঠোর আইন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা। পরিশেষে কবি শামসুর রাহমানের ভাষায়: “এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে। দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে, কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে। কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?”

আবু জাফর শিহাব (এল এল বি)

