সব জেলা চার লেনের মধ্যে আনা হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের সব জেলা চার লেনের মধ্যে আনা হবে। শনিবার মৌলভীবাজার সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব বিরোধী সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই সরকার আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি। রূপপুরে পারমাণবিক বিদুৎ কেন্দ্র বানাচ্ছে।’ এসময় সকল রেলকে ডুয়াল গেটের মধ্যে নিয়ে আসা হবে বলে জানান মান্নান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.